গাইবান্ধা জেলা বার নির্বাচন

সভাপতি প্রিন্স সম্পাদক লাচু

গাইবান্ধা জেলা বার এসোসিয়েশন নির্বাচনের ফলাফল গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী বারের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গাইবান্ধা জেলা বার এসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে সভাপতি পদে অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স এবং সাধারণ সম্পাদক পদে আহছানুল করিম লাচু, সহ-সভাপতি সুলতান আলী মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শাহ আলম, সদস্য মাজেদুল ইসলাম তুহিন, নূরুল ইসলাম, মেহেরাজ আলী সরকার, মাহবুবুর রহমান মঞ্জু নির্বাচিত হন। অপর দিকে বিএনপি সমর্থিত প্রার্থী সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মিজান, পাঠাগার সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন; সদস্য পদে মনোয়ারা বেগম, আব্দুল কাদের প্রধান, জাহিদুল ইসলাম জাহিদ ও তৌফিকুর রহমান নির্বাচিত হন। এ ছাড়া জাসদ সমর্থিত প্রার্থী জি এস এম আলমগীর কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।