বারদী লোকনাথ ব্রম্মচারী আশ্রমে সংকীর্ত্তন কাল

বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী আশ্রমে আগামী রবিবার শুরু হচ্ছে শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন। আগামী ৮ ডিসেম্বও পর্যন্ত অবিরামভাবে ৭ দিন এ সংকীর্ত্তন চলবে। প্রতিদিন রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাসকীর্ত্তন। শুভ অধিবাস ও মঙ্গল ঘট আজ শনিবার স্থাপন করা হবে। বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি