সাবেক সংসদ সদস্য
নজরুল ইসলামের
ইন্তেকাল
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২২:০১
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম ল্যাব এইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ১৯৭০, ৭৩, ৭৯ সালে ভোলা-২ (দৌলতখান, তজুমদ্দিন, মনপুরা) আসনে ৩ বার এমপি হিসাবে নির্বাচিত হন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তার নামাজে জানাজা শেষে দৌলতখানে তাকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, ভোলা-২ আসনের এমপি তোফায়েল আহমেদ, সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, পৌর মেয়র আলী আজম মুকুল শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।