বরিশালে জীবনানন্দ
দাশ স্মরণে তিন
দিনব্যাপী কর্মসূচি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২২:২৫
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্মরণে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপি কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শুক্রবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর জীবনানন্দ মেলার উদ্বোধন করেন পশ্চিম বাংলার প্রখ্যাত সাহিত্যিক মিহির সেন গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, দীপংকর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, বরিশাল প্রেসক্লাব সভাপতি মানবেন্দ বটব্যাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি অরূপ তালুকদার, তপংকর চক্রবর্তীসহ জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দ।
এর পূর্বে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করা হয়। মেলার উদ্বোধন শেষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে আজ শনিবার জীবনানন্দ বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শন এবং প্রকাশক সিকদার আবুল বাশার ও জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হবে। ৩ দিনব্যাপি অনুষ্ঠান মালার শেষদিনে আগামীকাল রবিবার আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র শওকত হোসেন হিরন।