রংপুরে নির্বাচন :
প্রার্থীদের মধ্যে
প্রতীক বরাদ্দ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২২:২৬
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন গতকাল শুক্রবার লটারীর মাধ্যমে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। মেয়র পদে আওয়ামী লীগের সাবেক কেন্দ ীয় নেতা ও সাবেক এমপি শরফুদ্দিন আহমেদ ঝন্টু (মোটর সাইকেল), জাতীয় পার্টির (এ) থেকে বহিষ্কৃৃত নেতা ও তৃণমূল জাতীয় পার্টির (এ) জেলা আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা (হাঁস), জাপার (এ) বহিষ্কৃৃত নেতা ও তৃণমূল জাতীয় পার্টির (এ) মহানগর আহ্বায়ক সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক (চশমা), বিএনপি নেতা ও গণমঞ্চের প্রার্থী আলহাজ্ব কাওছার জামান বাবলা (আনারস), মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমান সফি (দোয়াত কলম), সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন (কাপপিড়িস), ওয়ার্কার্স পার্টির সাবেক জেলা সাধারণ সম্পাদক কাজী মাজিরুল ইসলাম লিটন (টেলিভিশন), নাগরিক ঐক্যের ব্যানারে ইঞ্জিনিয়ার ফারুক আজিজ শাহিন (ঘোড়া), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা (জাহাজ), বাসদ জেলা সমন্বয়কারী কমোডর আব্দুল কুদ্দুস (তালা), স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার সরকার দুলু (টেবিল) ও মেহেদী হাসান বনি (প্রজাপতি) প্রতীক বরাদ্দ পান। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩শ’ ২৭ জন প্রার্থীর জন্য ৩০টি প্রতীক এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থীর জন্য ১৮টি প্রতীক লটারীর মাধ্যমে বরাদ্দ দেয়া হয়।