আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ছারছিনা শরীফের মাহফিল সমাপ্ত

বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও দেশের সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে গতকাল শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল। হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছীনার পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্ল¬¬াহ। আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের এক সমাবেশে পীর সাহেব বলেন, ‘আ¬ল্লাহ এবং তার রসুল (সা.)-এর প্রতিটি হুকুম-আহকাম মেনে চলা আমাদের প্রধান কাজ। ঈমান ও আকিদা ঠিক রেখে সকলকে চলতে হবে। ইসলামি হুকুমত কায়েম করতে হবে। বাংলার জমিনে ইসলামের দুশমন রয়েছে। তাদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। ইসলাম প্রতিষ্ঠায় সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে।’