মুক্তিযোদ্ধাদের শেষ ঠিকানা চাই

মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাভারে শহীদ স্মৃতিসৌধ নির্মাণ করায় পৃথিবীর যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন ঢাকায় এলে সাভারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। যদি মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কবরস্থান করা হয় তাহলে শহীদ স্মৃতিসৌধের মতো এটাও গুরুত্ব পাবে বলে আমার বিশ্বাস। আমাদের এই স্বাধীন দেশ, লাল-সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সংবিধান—সবকিছু মুক্তিযোদ্ধাদের অবদান। অনেক জীবিত মুক্তিযোদ্ধা পঙ্গু অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন। তারা শুধু পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষার জন্য জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। তাদের আলাদা কবরস্থানের ব্যবস্থা করতে সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মুক্তিযোদ্ধা আলহাজ মো. ফয়জুর রহমান, ৫/১৭ মাদ্রাসা রোড, মোহাম্মদপুর, ঢাকা।