সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় ইরি-বোরো মৌসুমের ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। তবে পুরোদমে শুরু হতে আরো কয়েকদিন সময় লাগবে। এদিকে ধানের ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন উপজেলার কৃষকরা।
কৃষক সুজন জানান, ইরি চাষের শুরু হতে প্রতি বিঘা জমিতে ধানের চারা বাবদ ৪ থেকে ৫শ টাকা, জমি চাষ করা ৮শ থেকে ১ হাজার টাকা, দিনমজুর বাবদ এক থেকে দেড় হাজার টাকা, পানি সেচ বাবদ দেড় থেকে ২ হাজার টাকা, সার বাবদ আড়াই থেকে তিন হাজার টাকা ও কাটা-মাড়াই বাবদ আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হয়েছে। তাই ধানের বাজারে ৯শ থেকে ১ হাজার টাকা মণ না থাকলে কৃষকের লাভ হবে না।