লক্ষ্মীপুরে সত্ মায়ের
হাতে শিশু পুত্র খুন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ২১:০৭
গতকাল শনিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামের বাইশমারা এলাকায় থেকে দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্র ফরহাদ (১০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে সেকান্তরের দ্বিতীয় স্ত্রী সত্ মা ফাতেহা বেগমকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে লাহারকান্দি গ্রামের বাইল্যাহ বাড়ির সেকান্তর তার দুই ছেলের জন্য শীতের গরম জামা কিনে বাড়িতে যায়। এ নিয়ে স্ত্রী ফাতেহা বেগমের সাথে ঝগড়া হয়। এর জের ধরে সত্ মা ফাতেহা বেগম রাতের কোন এক সময়ে ছেলে ফরহাদকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের আড়ার সাথে লাশ ঝুলিয়ে রাখে। পরে নিহতের ছোটভাই লাশ দেখে চিত্কার করলে বাবা সেকান্তর এসে ঘরের আড়া থেকে তার লাশ নামিয়ে ফেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।