খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা
খালিয়াজুরীর বোয়ালী ব্রিজ এলাকা থেকে শনিবার দুপুরে ১৫ লিটার দেশীয় মদসহ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে চিকন রবি দাস। সে বোয়ালী গ্রামের যতীন রবি দাসের ছেলে।
খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।