সাঘাটায় কালীমূর্তি ভাংচুর একজন আটক

গাইবান্ধার সাঘাটার চিথুলিয়া গ্রামের সার্বজনীন মন্দিরের কালীমূর্তি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। থানায় মামলা হলে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে আবু সাইদ বাবু (২৮) নামের এক যুবককে আটক করেছে। উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের পূজা কমিটির সাধারণ সম্পাদক অতুল চন্দ্র সরকার অভিযোগ করেন, গত ৩০ নভেম্বর রাত ১০টায় কে বা কাহারা তাদের মন্দিরে প্রবেশ করে কালী মন্দির ভাংচুর করেছে। মন্দিরের ভিতরের চাঁন্দার কাপড় ও মূর্তির পরনের কাপড় খুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। আগুন জ্বলে উঠলে স্থানীয়রা বুঝতে পারলে দুর্বৃত্তরা সটকে পড়ে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছে।