সংবাদ সংক্ষেপ

চাঁদপুরে রেডক্রিসেন্ট হাসপাতাল চালু চাঁদপুর প্রতিনিধি \ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর জেলা শাখার উদে্যাগে এবং ‘গিয়াসউদ্দিন-মঞ্জুরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পুরানবাজারে মাতৃসদন হাসপাতাল ও মিডওয়াইফ ট্রেনিং ইন্সটিটিউট গতকাল শনিবার থেকে চালু করা হয়েছে। চাঁদপুর পৌরসভা মেয়র নাছির উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। সভাপতিত্ব করেন চেম্বারের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আখন্দ সেলিম। নোয়াখালীতে কৃষক দলের প্রতিনিধি সভা নোয়াখালী প্রতিনিধি\ নোয়াখালী সদর উপজেলা কৃষকদলের প্রতিনিধি সভা গতকাল শনিবার জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আশরাফ হোসেন আবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দি য় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান, জেলা বিএনপির সধারন সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ। সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের সম্মেলন সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিবরাম স্কুল এন্ড কলেজ হলরুমে সম্মেলন এ.কে.এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, থানা আওয়ামীলীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন। সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস পালন সিরাজগঞ্জ প্রতিনিধি\ যুদ্ধপরাধীদের দ্রুত বিচার সম্পন্নের দাবিতে গতকাল শনিবার স্থানীয় বাজার ষ্টেশন স্কয়ারে নবনির্মিত শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয়েছে। সদর উপজেলা চেয়ারম্যান আবু মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ কে,এম, হোসেন আলী হাসান। রাণীশংকৈলে নেকমরদ মেলা উদ্বোধন রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা\ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার মাসব্যাপী ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে নেকমরদ বাজারে মেলা কমিটির অফিস প্রাঙ্গণে ইউএনও এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ও যুদ্ধাপরাধীদের বিচার বাঁধাগ্রস্থ করতে জামায়াত-শিবিরের সারাদেশে সন্ত্রাসী তত্পরতার প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে। পাথরঘাটা উপজেলা সেক্টর কমান্ডারস ফোরাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার শহরের শেখ রাসেল স্কয়ারের মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। তারাগঞ্জ আওয়ামী লীগের কাউন্সিল ৫ ডিসেম্বর তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্মেলন ৫ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এলাহী বক্স সরকারকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্বনাথে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ বিশ্বনাথ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে মানবন্ধন পালন করা হয়েছে। শুক্রবার উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা। ফরিদপুরে যুবকের লাশ উদ্ধার ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর শহরতলীর চর টেপাখোলা এলাকার মুন্সিডাঙ্গীতে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। গতকাল শনিবার এলাকাবাসী পদ্মা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লক্ষ্মীপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভা লক্ষ্মীপুর প্রতিনিধি \ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর মান্দারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ব্যাংক রোডে গতকাল শনিবার সমিতির সভাপতি আবদুল কাদের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে খুনী গ্রেফতারে মানববন্ধন সুনামগঞ্জ প্রতিনিধি\ সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নাছ কমান্ডারের সন্তান ওয়াজিবুর রহমানের হত্যাকরাীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। গতকাল শনিবার শহরের ট্রাফিক পয়েন্টে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মীর্জাগঞ্জ জামায়াতের আমির গ্রেফতার মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ নাশকতামূলক কর্মকাণ্ডের আশংকায় মীর্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আ. মন্নান মুজাহিদীকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার সকাল দশটার দিকে উপজেলার পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদ্রাসা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ঐ মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক। শালিখায় লক্ষাধিক ভারতীয় ট্যাবলেট ও চাদর আটক শালিখা (মাগুরা) সংবাদদাতা \ পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় শালিখা থানার সামনে থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস থেকে চোরাচালানকৃত ভারতীয় এনরোজ ফার্মা কোম্পানির প্যারাকটিন নামক লক্ষাধিক ট্যাবলেট ও ৪৮০ পিস চাদর আটক করে। সাতক্ষীরা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩০৩৩) থেকে উক্ত মালামাল আটক করা হয়। এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কুমারখালিতে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন কুমারখালি সংবাদদাতা\ শনিবার কুষ্টিয়ার কুমারখালিতে ’৭১-এর যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শহরের প্রধান সড়কে দীর্ঘ মানববন্ধনে অংশগ্রহণ করেন ১৪ দল, সেক্টর কমান্ডার ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ড, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, প্রজন্ম একাত্তর, উদীচী, কুমারখালি পৌরসভা, মহিলা পরিষদসহ স্থানীয় সর্বস্তরের মানুষ। আলোচনা সভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ ীয় প্রেসিডিয়াম মেম্বার প্রবীণ রাজনীতিক আবদুল বারী জোয়ারদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান। সৈয়দপুরে রোটারী ক্লাবের সেমিনার সৈয়দপুর সংবাদদাতা \ রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে আজ রবিবার (২ ডিসেম্বর) মাদকবিরোধী সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সৈয়দপুর পুলিশ ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি রোটারিয়ান মোস্তফা জামান আব্বাসী সেমিনার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। বকশীগঞ্জে ভিজিডির কার্ড বিক্রি বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা\ বকশীগঞ্জে প্রতিটি ইউনিয়নে ভিজিডির কার্ড বিক্রির হিড়িক পড়েছে। কতিপয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা ও দালাল চক্রের কতিপয় লোক প্রতিটি কার্ড চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করছে। মোট ভিজিডি কার্ডের সংখ্যা ২৪৯৪টি। বিনামূল্যে এই কার্ড বিতরণের জন্য নির্দেশ রয়েছে। কিন্তু রাজনৈতিক দলের নেতা ও দালাল চক্রের সদস্যরা ৪ হাজার থেকে ৫ হাজার টাকার বিনিময়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করছে। ফলে প্রকৃত দুস্থ মাতারা এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পীরগঞ্জ হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার দুর্নীতি, অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভা ও উপজেলা নির্বাহী অফিসারের লিখিত অভিযোগ প্রদান করেন। পীরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৬ জন শিক্ষকের বিনোদন ভাতা উপজেলা হিসাব রক্ষণ অফিসে দাখিল করা হয়। কিন্তু ৭ দিনেও বিল পাস না হওয়ায় শিক্ষকরা উপজেলা হিসাব রক্ষণ অফিসার দেবেশ চন্দ রায়ের সাথে যোগাযোগ করলে তিনি শিক্ষক প্রতি ৫শ’ টাকা করে মোট ২৩ হাজার টাকা উেকাচ দাবি করেন। ঢাকা হিসাব মহানিয়ন্ত্রক সমীপেও শিক্ষকরা পৃথকভাবে আবেদন করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা হিসাব রক্ষণ অফিসার দেবেশ চন্দ রায় উক্ত অভিযোগ অস্বীকার করেন। কাহালুতে যুবকের আত্মহত্যা কাহালু(বগুড়া)সংবাদদাতা\ বৃহস্পতিবার রাতে বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রতাপপুর উত্তরপাড়া গ্রামের এনামুল হকের পুত্র মাসুদ (২৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার প্রতিবেশীর একটি ছাগল চুরি করে হাটে বিক্রি করে। এ ঘটনায় তার পরিবার তাকে শাসন করলে মাসুদ মনের ক্ষোভে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। আলফাডাঙ্গায় আওয়ামী লীগের বর্ধিত সভা আলফাডাঙ্গা সংবাদদাতা \ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, মো. আকরামুজ্জামান। মৌলভীবাজারে র্যালি ও মানববন্ধন মৌলভীবাজার প্রতিনিধি \ নারী নির্যাতনকে না বলুন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন— এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে র্যালি ও মানববন্ধন করেছে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদফতর। বৃহসপতিবার বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে কোর্ট রোডস্থ শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, নারী নেত্রী সৈয়দা জোহরা আলাউদ্দিন প্রমুখ। পাবনা সাংবাদিক ফোরামের সম্মেলন ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা\ বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গত ২৯ নভেম্বর ঈশ্বরদী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৭ সদস্যর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ইত্তেফাকের ঈশ্বরদী সংবাদদাতা এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ স্বপন কুমার কুন্ডু সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে সাপ্তাহিক সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি এস এম ফজলুর রহমান। স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ম্যাস্-লাইন মিডিয়া সেন্টারের সিভিপিআইসি প্রকল্পের কেন্দ ীয় কার্যালয়ের ট্রেনিং এন্ড এক্সটেনশন কো-অর্ডিনেটর সেলিম আকন। মোরেলগঞ্জে হামলায় পরিবহন মালিক আহত মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের পাহলান বাড়ি এলাকায় সন্ত্রাসী হামলায় শুক্রবার শান্তনু পরিবহনের মালিক সঞ্জিব কুমার পোদ্দার(৪৫) গুরুতর আহত হয়েছে। সন্ত্রাসীরা এসময় গাড়ি ভাংচুরসহ তার যাত্রীবাহী বাস ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি করে। আহত অবস্থায় তাকে মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুলাউড়ায় ব্যাংক থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার কুলাউড়া সংবাদদাতা\ কুলাউড়া পৌর সদরের আলমদিনা ভবনে অবস্থিত ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কের কার্যালয় থেকে গতকাল শনিবার সকালে কুলাউড়া থানা পুলিশ নৈশপ্রহরী সঞ্জু দেবনাথের (২০) মৃতদেহ উদ্ধার করেছে। এসএসসি পাস এই যুবক নৈশপ্রহরী সেপ্টেম্বর মাসের ১ তারিখে এই শাখায় যোগদান করেন। পুলিশের ধারণা নেশা জাতীয় কোন দ্রব্য খেয়ে তার মৃত্যু হতে পারে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। বটিয়াঘাটার এক ইউনিয়ন পরিষদে দুই চেয়ারম্যান বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন একই সাথে দুই চেয়ারম্যন। এক ইউনিয়নে দুই চেয়ারম্যান হওয়ায় সাধারণের ভোগান্তির শেষ নেই। উপজেলা পরিষদের সকল সভায় একই সাথে দুই চেয়ারম্যন হাজির হয়। ইউনিয়ন পরিষদের দু’টি কক্ষে তারা বসে যাবতীয় কাজ পরিচালনা করেন। নির্বাচিত চেয়ারম্যান হেমায়েত আলী সেখকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্তের পর ইউপি সদস্য সাকির হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দায়িত্ব প্রদান করে।