কর্পোরেট ক্রিকেটে চ্যাম্পিয়ন ওয়ালটন

ওয়ালটন দ্বিতীয় টি-টোয়েন্টি কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত ফাইনালে ওয়ালটন বান্দো ডিজাইনকে ৬ উইকেটে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফির সাথে দুই লাখ টাকা নগদ পুরস্কার হিসেবে এবং একটি ওয়ালটন ২৯” এলসিডি টিভি দেয়া হয়। বিজয়ী দলের জহিরুল এই খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে তাকে মোবাইল ফোন ও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। বান্দো ডিজাইন টুর্নামেন্টে রানার আপ হওয়ার সুবাদে ট্রফির সাথে এক লাখ টাকা নগদে এবং একটি ২৪ ইঞ্চি ওয়ালটন এলসিডি টিভি পুরস্কার হিসেবে পায়। টুর্নামেন্টে এলআর গ্লোবাল এর মনোয়ার হন ম্যান অব দি সিরিজ। তাকে ওয়ালটন এর পক্ষ থেকে ক্রেস্ট ও একটি ওয়ালটন মোবাইল ফোন পুরস্কার দেয়া হয়। -খবর বিজ্ঞপ্তির