চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল
ব্রাদার্স ইউনিয়নের সহজ জয়
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে বর্তমানে চট্টগ্রামের ফুটবলে শক্তিশালী হিসেবে বিবেচিত ব্রাদার্স ইউনিয়ন যে ওশেন শিপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জয়ের স্বপ্নে আটঘাট বেঁধে নেমেছে তার নমুনা মিললো প্রথম ম্যাচেই।
গতকাল শনিবার এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের খেলায় দলটি ৩-১ গোলে হারায় ঐতিহ্যবাহী আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে। ব্রাদার্সের পক্ষে হেলাল, প্রিন্স, অবিভো, ডেভিড এবং বিজিত দলের পক্ষে নজরুল ইসলাম গোল করেন।
ব্রাদার্স ইউনিয়ন :
সুমন, করিম, নজির, আশিক, প্রিন্স, অবিভো, সোহেল, হেলাল, ডেভিড, সুমন, রণবীর, করিম।
আগ্রাবাদ নওজোয়ান :
সুশীল, ওয়ালী, মুকুল, রবিউল, শাহীন, সৈয়দুর, রুবেল, সাজ্জাদ, মাহফুজ, জাহাঙ্গীর, নজরুল, তাহের, জুম্মান।
আজকের খেলা : কোয়ালিটি ক্লাব ও কাস্টমস ক্লাব বিকাল ৩টা (এমএ আজিজ স্টেডিয়ামে)।