আইপিওতে আসছে গ্লোবাল হেভী ক্যামিক্যালস
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
অপসোনিন গ্রুপের অঙ্গ প্রতষ্ঠান ‘গ্লোবাল হেভী ক্যমিক্যালস লিমিটেডে’র আইপিও আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৯ ডিসেম্বর ও শেষ হবে ১৩ ডিসেম্বর ২০১২। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য আবেদন করার সুযোগ থাকছে ৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০১২ পর্যন্ত। কোম্পানিটি ১০ টাকা মূল্যমানের এক কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ার প্রতি ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২৪ কোটি টাকা উত্তোলন করবে। বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও এএফসি ক্যাপিটাল লিমিটেড যৌথভাবে প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে। কোম্পানিটি প্রধানত কষ্টিক সোডা উত্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানটি ক্লোরিন গ্যাস হাইড্রোক্লিরিক এসিড, সোডিয়াম হাইপোক্লারাইট ব্লিচিং পাউডার, ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স (সিপিডব্লিউ)সহ সংশ্লিষ্ট অন্যান্য রাসায়নিক পণ্য উত্পাদন করে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আইপিও পূর্ববর্তী এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬০ কোটি টাকা। ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে সংগ্রহ করবে ১২ কোটি টাকা অর্থাত্ আইপিও পরবর্তী পরিশোধিত মূল্যধন দাঁড়াবে ৭২ কোটি টাকা। ২০১১ সালের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.৭১ টাকা ও শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) ৫৪.৪৩ টাকা। প্রেস বিজ্ঞপ্তি