এমসিসিআইর নৈশভোজ অনুষ্ঠিত
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের (এমসিসিআই) বার্ষিক ভোজসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমসিসিআইর সাবেক সভাপতি এম মোর্শেদ খান, এমসিসিআইর সহসভাপতি ব্যারিষ্টার নিহাদ কবীর, মহসচিব ফারুক আহম্মেদসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সাবিনা ইয়াসমিন।