শাহজালাল বিমানবন্দরে রাতে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে ৫ মাস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল রানওয়ে মেরামত শুরু হয়েছে শনিবার। এজন্য প্রতিদিন ৯ ঘণ্টা করে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ মাস প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিমানবন্দরে বন্ধ থাকবে সব ধরনের উড়োজাহাজের ওঠানামা। গত ৩ জুন বিমানবন্দরের রানওয়ে নির্মাণকাজের উদ্বোধন হয়। তবে শনিবার শুরু হয় মূল রানওয়ে মেরামত কাজ। এতে দিনের বাকি ১৫ ঘণ্টায় বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার চাপ বেড়ে যাবে। শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন ১৮০টি ফ্লাইট ওঠানামা করে। এর অর্ধেক আন্তর্জাতিক ফ্লাইট। রানওয়ে মেরামতের এ কাজ শেষ হবে ২০১৩ সালের ৩০ জুন। পুরো ১০ হাজার ৫শ’ ফুট রানওয়ে জুড়ে এই মেরামত কাজ চলবে। বর্তমান রানওয়ের ওপর ২০ সেন্টিমিটার এসফল্ট কংক্রিট আস্তরণ দেয়া হবে। মূলত রানওয়ের শক্তি বৃদ্ধির জন্য এসফল্ট কংক্রিট আস্তরণের কাজ করা হবে।