স্টাডি সার্কেলের প্রশ্ন ও উত্তর
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ১৯:৩৫
স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ৫ ডিসেম্বর সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘পরশুরাম’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, সাদিয়া আক্তার, আফিয়া আনজুম, সওদা ইসলাম ত্বোয়া, সাদিয়া ইসলাম মমি, নওশীন এহসান এশা, তানিশা রহমান, সিছাতুন্নেছা মিম, লাবিবা জামান হূদিতা, কামরুন্নাহার সুমা, সাদিয়া আফরোজ দিনা, সাবরিন তাবাচ্ছুম প্রমীম, শ্রেয়শী সমদ্দার, জারিন তাসনিম, নাফিছা আনজুম ও কারমাইকেল কলেজের ছাত্র সঞ্জীব কুমার চক্রবর্তীর্ , এবং প্রশান্ত কুমার ঘটক রায়।
১. সাহিত্য কি?
উত্তর:সাহিত্য হলো মানব জীবনের চালচিত্র ।
২. রাজশেখর বসুর ছদ্মনাম কি?
উত্তর :‘পরশুরাম’
৩. ‘পরশুরাম’ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর :পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়
৪. কতসালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৬ মার্চ,১৮৮০ সালে
৫. তিনি কত সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে রাসায়নিকের পদে যোগদান করেন?
উত্তর :১৯০৩ সালে
৬. তাঁর রচিত গল্প-গ্রন্থ কয়েকটি গ্রন্থের নাম, লিখ?
উত্তর : কজ্জলী, হনুমানের স্বপ্ন, গল্প-স্বল্প, কৃষ্ণকলি, গড্ডলিকা, আনন্দীবাঈ প্রভৃতি। এছাড়া তাঁর কিছু প্রবন্ধ এবং অনুবাদ রচনাও রয়েছে
৭. তাঁর গল্পের বিষয় কি ধরনের?
উত্তর: ব্যঙ্গরসের সাহিত্য হিসেবে কেবল বাংলা সাহিত্যে নয়, বিশ্ব-সাহিত্যেও সমাদৃত
৮. তিনি কিসের জন্য বাংলা সাহিত্যে চির স্মরণীয় হয়ে থাকবেন?
উত্তর :বাংলা সাহিত্যে রস রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন
৯. সৃষ্টিকর্মের জন্য তিনি কি কি পুরস্কারে ভূষিত হয়েছেন?
উত্তর : তিনি ‘রবীন্দ্র-পুরস্কার’; ‘সাহিত্য আকাদেমী পুরস্কার’ এবং ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ ও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট.ডিগ্রি পেয়েছেন
১০. কখন প্রখ্যাত এই রস-রচয়িতার জীবনাবসান ঘটে?
উত্তর :২৭ এপ্রিল ১৯৬০ - এ প্রখ্যাত এই রস-রচয়িতার জীবনাবসান ঘটে।