সিলেট অফিস
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট থেকে শনিবার নিখোঁজ শিক্ষার্থী অনিকের লাশ উদ্ধার করা হয়। এর আগের দিন গোসল করতে নেমে অনিক পিয়াইন নদীতে নিখোঁজ হয়।
অনিক এমসি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকায় থাকতেন।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানান, জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টে শনিবার বেলা সাড়ে ১১টায় নিখোঁজ শিক্ষার্থী অনিকের লাশ দেখতে পেয়ে পুলিশ উদ্ধার করে। ময়না তদন্তের পর অনিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।