ধরাশায়ী ম্যানসিটি চেলসি ও আর্সেনাল কষ্টে জিতলো ম্যানইউ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ২০:০৭
রাফায়েল বেনিতেজের দল চেলসি গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরে সমস্যা আরো বড় করেছে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এভারটনের বিপক্ষে ১-১ গোলের ব্যবধানে ড্র করার সুবাদে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড এদিন জয় তুলে নিয়ে তিন পয়েন্ট ব্যবধানে এগিয়ে। ম্যানইউ দু’বার পেছনে পড়ে গেলেও রিডিংয়ে বিপক্ষে ৪-৩ গোলে জয় তুলে নিয়েছে। তবে দুই দলের সাতটি গোলই এসেছে ৩৪ মিনিটের মধ্যে ! সিটি নিজেদের মাঠ ইত্তিহাদে ড্র করল।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসি ইতিমধ্যে ম্যানইউ থেকে লিগে ১০ পয়েন্ট পেছনে। সাতটি লিগ ম্যাচে তারা জয়হীন। এর মধ্যে নতুন কোচ বেনিতেজ শেষ তিনটি ম্যাচে ম্যানেজার ছিলেন। রর্বাতো মানচিনি বরখাস্ত হলে চেলসির দায়িত্ব নেন বেনিতেজ। পয়েন্ট টেবিলে চেলসি তিনে ২৬ পয়েন্ট নিয়ে। ম্যানইউ ১৫ রাউন্ডের খেলা শেষে অর্জন করেছে ৩৬ পয়েন্ট। দ্বিতীয়স্থানে অবস্থান ম্যানসিটির (৩৩)।
টটেনহ্যাম এখন চেলসির পেছনে অবস্থান করছে একই পয়েন্ট অর্জন করে। গোল ব্যবধানের জন্য চারে আন্দ্রে ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম। ফুলহ্যামকে তারা ৩-০ গোলে হারায়। আর্সেনাল পয়েন্ট টেবিলের দশে নেমে গেছে। এমিরেটস স্টেডিয়ামে মিচুর জোড়া গোলে ভর করে সোয়ানসি সিটি ২-০ গোলে হারায় স্বাগতিকদের।
কুইন্স পার্ক রেঞ্জার্স জয়হীন থাকলো। পয়েন্ট টেবিলের সবার নিচে তারা। অ্যাস্টন ভিলার সাথে তারা ১-১ গোলে ড্র করে। ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন পাঁচে নেমে গেছে স্টোকসিটির সাথে ১-০ গোলে হেরে। এদিকে লিভারপুল ১-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। অল রেডসরা লিগে ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে।
লিভারপুলের সাবেক ম্যানেজার বেনিতেজ। লিগ থেকে তিনি বিদায় নিয়েছিলেন ২০১০ সালে। লিভারপুলের অবস্থান ভালো ছিলো না তখন। এবারো তার ফেরাটা মধুর হলো না।
ওয়েস্টহ্যামে ১৩ মিনিটে চেলসি লিড নিয়েছিল জুয়ান মাতার গোলে। এই মৌসুমে এটা তার অষ্টম গোল। স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরে। চেলসির সাবেক স্ট্রাইকার কার্লটন কোল ৬৩ মিনিটে ওয়েস্টহ্যামকে সমতায় ফেরান।
মোহাম্মদ দিয়ামি ৮৬ মিনিটে দলকে এগিয়ে দেন। দিয়ামির বদলটি হিসেবে মদিবো মাইগা মাঠে নামেন। মাইগা স্টপেজ টাইমে তৃতীয় গোল করে ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে এগিয়ে দেন। আর জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। বেনিতেজ ম্যাচ শেষে বলেন,‘আমাদের শুরুটা ভাল ছিল না। চড়াও হয়ে খেলেছে প্রতিপক্ষ দল। আর আমরা সামলাতে পারিনি।’ মাঠে রাফার বিরুদ্ধে সমর্থকরা দুয়ো দিয়েছেন। ব্যানারে লিখে এনেছেন তারা ‘রাফা আউট’। আর সেখানে আগের কোচ ডি ম্যাত্তির প্রশংসা ছিল। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারের ওপরও সমর্থকরা অসন্তুষ্ট। কারণ শিরোপা আশা ধূসর হয়ে যাচ্ছে আর্সেনালের।
ম্যানইউ দুর্বার বেগে এগিয়ে চলেছে। পিছিয়ে পড়েও ফিরে এসেছে তারা বারবার। ১৫ টি লিগ ম্যাচে এমন জয় এসেছে তাদের সাতটি। লিগে ম্যানইউর এটি ১২তম জয়। রবসন কানুর অবদানে রিডিং প্রথম গোলটি দিয়েছিল অষ্টম মিনিটে। তাহলে পরের ২৬ মিনিটে এসেছে সাত গোল ! অ্যান্ডারসন ১৩ মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান। ১৬ মিনিটে ওয়েইন রুনি রেড ডেভিলসদের এগিয়ে দেন পেনাল্টি থেকে গোল করে (২-১)। ১৯ মিনিটে রিডিংয়ের লি ফনদ্রে সমতায় ফেরান দলকে (২-২)। ২৩ মিনিটে মরিসন রিডিংকে ৩-২ গোলে এগিয়ে দেন। ৩০ মিনিটে রুনি (৩-৩) ও ৩৪ মিনিটে ডাচ তারকা রবিন ফন পার্সি ম্যানইউর জয়সূচক গোলটি করেন (৪-৩)।
ম্যানইউর ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন বলেন, ‘এমন পরিস্থিতি থেকে মুক্তি সব সময় প্রয়োজন আমাদের। সৌভাগ্যবশত আমাদের এমন খেলোয়াড় রয়েছে যারা এটা করতে পারে। ফুলহ্যামের বাধা পার করতে টটেনহ্যামকে বেগ পেতে হয়নি। লিগে টটেনহ্যামের টানা তৃতীয় জয়। টটেনহ্যামের জারমেইন ডিফো জোড়া গোল করেন।
ইত্তিহাদ স্টেডিয়ামে মারোউয়ানে ফিলায়িনি ৩৩ মিনিটে গোল করে এভারটনকে এগিয়ে দিয়েছিলেন। ৪৩ মিনিটে কার্লোস তেভেজ পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান ম্যানসিটিকে। সিটি এখনো লিগে হারেনি। নয়টি জয় ও ছয়টি ড্র তাদের। সাত লিগ ম্যাচে দ্বিতীয় জয় পেল লিভারপুল। ড্যানিয়েল অ্যাগার ৪৩ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন।