শিরোপার ব্যাপারে আশাবাদী ভিলানোভা

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা দলের কোচ টিটো ভিলানোভা লা লিগার শিরোপা জয়ের ব্যাপারে নিজের আশাবাদ প্রকাশ করেছেন। গত শনিবার তার দল নিজেদের মাঠে অ্যাটলেটিকো বিলবাওকে ৫-১ গোলে বিদ্ধস্ত করে। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছে কাতালানরা। গত ১১৩ বছরে এটাই বার্সেলোনার সবচেয়ে ভালো সূচনা। ম্যাচের শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে এসে কোচ টিটো ভিলানোভা জানান, রেকর্ড ভাঙা এবং খেলোয়াড়রা যেভাবে মাঠে নিজেদের প্রমাণ করে যাচ্ছেন তাতে তিনি মুগ্ধ। তিনি বলেন, ‘রেকর্ড ভাঙাটা সব সমই আনন্দের আর দলের খেলোয়াড়রা যেভাবে খেলছে তাতে ভালো লাগাটা আরো বেড়ে যাচ্ছে। ৫-১ গোলে এগিয়ে যাওয়ার পরেও তারা আরো গোলের জন্য খেলেছে। আর এই ব্যাপারটাই আমাকে মুগ্ধ করেছে।’