ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
ভেড়ামারার পল্লিতে শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মান্নান ও ফরিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।