যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন

যুদ্ধাপরাধীদের বিচারকাজ বিজয়ের মাসে সম্পন্ন ও জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে বাগেরহাট মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে শত শত মুক্তিযোদ্ধা অংশ নেয়। মানববন্ধন চলাকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি বলেন, বিএনপি জামায়াতের সাথে হাত মিলিয়ে যুদ্ধাপরাধীদের বিচারকার্য বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শওকত হোসেন বাদশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।