নেত্রকোনা হাসপাতাল কমিটির সভা
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
নেত্রকোনা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল রবিবার নেত্রকোনা ইপিআই ভবনে কমিটির সভাপতি ও সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নেত্রকোনা আধুনিক হাসপাতালের স্থাপনা নির্মাণের প্রকল্প একনেকে পাস হলেও গত এক বছরে টেন্ডার প্রক্রিয়া শুরু না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি জেলা প্রশাসক আনিস মাহমুদ, সিভিল সার্জন ডাঃ সাহিদ উদ্দিন আহমেদ প্রমুখ।