ইলিয়াস আলীকে ফিরিয়ে আনার দাবিতে সিলেটে মানববন্ধন

সাবেক সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে গতকাল রবিবার ঢাকা-সিলেট মহাসড়কে তিন থানা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এদিকে ওসমানীনগর থানার শেরপুর ও কুরুয়াবাজার, দয়ামীরবাজারে পুলিশী বাধায় মানববন্ধন করতে পারেনি বিএনপি। পুলিশের লাঠিচার্জে অন্তত পাঁচ বিএনপি নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল গফ্ফার,সহ-সভাপতি শেখ মো. মখন মিয়া, যুগ্ম-সম্পাদক এডভোকেট এ.টি.এম. ফয়েজ, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ময়নুল হক, ছাত্রদল নেতা আবদুল আহাদ খান জামাল,বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. গৌছ খান, বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ওসমানীনগর থানা বিএনপি’র সভাপতি সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ওসমানীনগর থানা বিএনপি’র সভাপতি সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ইমরান রব্বানী।