ট্রান্সফরমারসহ আটক তিন

টাঙ্গাইলের সখিপুর থেকে চুরি হওয়া বিদ্যুতের ট্রান্সফরমারসহ সিরাজগঞ্জে ৩ জনকে পুলিশ আটক করেছে। এরা হলো:সিরাজগঞ্জ শহরের এলজিইডি মোড় এলাকার শাহ নূর আলীর ছেলে মিকরাইল হোসেন (২৬), হোসেনপুরের মিলন সেখের ছেলে হযরত আলী (২২) ও ফুলবাড়ি গ্রামের হেলাল সেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (২১)। সখিপুর থানা পুলিশ জানান, সখিপুর এয়ারপোর্ট বাজার থেকে শনিবার রাতে একটি ট্রান্সফরমার চুরি হয়। ওই ঘটনায় ৩/৪ জনকে আটক করা হয়েছে। আটকের পর তারা জানায়, চুরি করা ট্রান্সফরমার সিরাজগঞ্জ শহরের পৌরসভা রোডে অবস্থিত জিব্রাইল হোসেনের ভাঙারির দোকানে বিক্রি করেছে।