বগুড়া এডভোকেটস বার সমিতির নির্বাচন

মতিন সভাপতি ময়নুল সা. সম্পাদক

বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে এএএম ময়নুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২২টি পদের মধ্যে এই প্যানেল থেকে ৭ জন এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে ১৫ জন নির্বাচিত হন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট প্যানেল থেকে এছাড়া নির্বাচিত হন, সহ-সভাপতি হযরত আলী সরকার ও আলী নুর সেলিম, যুগ্ম সম্পাদক শাহ মোঃ ওয়ালেদ। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হন সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন (২)।