দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
আজ ৩ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪১৯ সাল এবং ১৮ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩। শুভবার: বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। সাংগঠনিক ও প্রশাসনিক গুণাবলী রয়েছে আপনার। নিজে নিয়ম-শৃংখলা পছন্দ করেন, কাজে মেতে থাকতে চান। তাই অন্যদের সহজেই উদু্বদ্ধ করতে পারেন। যেকারো সামনে নিজের মত বলিষ্ঠভাবে তুলে ধরতে পারেন, সেই সঙ্গে প্রয়োগ করতে পারেন খেলনিশক্তি। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি ও আপনার রয়েছে অনুরাগ। জীবনে পেশাগত ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারেন। সম্মান ও সুনাম দুইই আসতে পারে। তবে বেশ শক্তিশালী বৈরিতারও সম্মুখীন হতে পারেন আপনি।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সাহিত্যিক জোশেফ কনরাড, রাজেন্দ্র প্রসাদ, ক্ষুদিরাম বসু, জ্যা লুক গদার্দ, কবি আল মায়ারী, পরিচালক দেওয়ান নজরুল, খালেদা আকতার কল্পনা।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কোনো গোপন প্রত্যাশা পূর্ণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ উচ্চশিক্ষায় সাফল্য আসতে পারে। ভাগ্য আপনাকে কোনো কোনো ক্ষেত্রে সহায়তা করতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে না। কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ আপনার ব্যবহারে আজ আপনি সহজে অপরের মন জয় করতে পারবেন। কাঙ্ক্ষিত ব্যক্তি সহজে আকৃষ্ট হবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্তি যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় অগ্রগতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। আনন্দদায়ক কোন সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক দিক আশানুরূপ ভাল নাও যেতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ খাওয়া-দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। পেটের ব্যাধিতে ভুগতে পারেন। আর্থিক দিক খুব একটা ভাল যাবে না। খামখেয়ালীপনা পরিহার করুন। দিনটি কিছুটা ব্যয় বহুল হবে। অকারণ ঝুঁকি না নিলেই ভাল করবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আজ নানা কারণে কিছুটা ক্লান্তিবোধ করবেন। জরুরি কোন কাজ আজ না করলেই ভাল করবেন। প্রয়োজনে বিশ্রাম নিন। চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষের সাথে মতবিরোধে না জড়ালেই ভাল করবেন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। কর্মস্থলে কোন কারণে সমস্যা সৃষ্টি হতে পারে। শেষ পর্যন্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বাড়িতে কোন অনুষ্ঠান হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকরিস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। মতবিরোধ এড়িয়ে চলুন। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ঝুঁকিপূর্ণ কাজে না জড়ালেই ভাল করবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। কাজের পরিবেশ খুব একটা ভাল থাকবে না। কোন কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ পুরনো বিরোধ মিটে যেতে পারে। পুরোন কোন বন্ধুর সাথে হঠাত্ যোগাযোগ হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলে ভাল করবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। অপ্রিয় সত্য আজ না বলাই ভাল। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। আর্থিক দিক ভাল যাবে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে।