ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে সাড়ে ৫ হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত শুক্রবার ভোর থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত ডিএমপির সবকটি থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৬ লাখ ৫৮ হাজার সাড়ে ৩শ টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে অভিযানকালে ৩৬টি গাড়ি ডাম্পিং ও ৭৮৪টি গাড়ি রেকার করা হয়েছে।