বাংলাদেশকে ফেবারিট মানছেন স্যামি!

ড্যানিয়েল ভেট্টোরির মতো অবস্থায় পড়েছেন ড্যারেন স্যামি। কাগজে কলমে বাংলাদেশের চেয়ে ঢের শক্তিশালী এক দল নিয়ে এসে টানা ম্যাচ হেরে চলেছেন। নিউজিল্যান্ড তবু লড়াই করে হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজকে সে সুযোগই দিচ্ছে না বাংলাদেশ। টানা দু’ ম্যাচ হারের পর ড্যারেন স্যামি স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে, সিরিজে এখন বাংলাদেশই ফেবারিট। গতকাল ম্যাচের পর ক্যারিবীয় অধিনায়ক সংবাদ সম্মেলনে বললেন, ‘এখন পর্যন্ত আমরা এবং তারা যা পারফরম্যান্স করেছি; তাতে বাংলাদেশকেই ফেবারিট মানতে হবে। আমরা যে কোনো সময় সিরিজে ফিরতে পারি। কিন্তু এখন পর্যন্ত তারাই সেরা ক্রিকেট খেলছে।’ বাংলাদেশ কতোটা ভালো খেলছে, সেটা নিয়ে স্যামির মুখে নানা প্রশংসাবাণী। তবে সেরাটা বললেন, এই উইকেটে বাংলাদেশ ক্রিকেট শেখানোর মতো করে খেলছে। স্যামির বক্তব্য, ‘যে কোনো হারই হতাশাজনক। আমরাও হতাশ। তবে বাংলাদেশ আসলেই অসাধারণ ক্রিকেট খেলছে। এই উইকেটে কিভাবে ক্রিকেট খেলতে হয়, সেটা ওরা শিখিয়ে দিচ্ছে। তারা এই কন্ডিশন যেভাবে কাজে লাগাচ্ছে, যেভাবে পরিস্থিতি অনুযায়ী খেলছে; তা আমরা পারছি না।’ ওয়েস্ট ইন্ডিজের হারের একটা কারণ মনে করা হচ্ছে গেইল ও স্যামুয়েলসের কিছুতেই জ্বলে উঠতে না পারা। ক্রিস গেইল এবং স্যামুয়েল ভাল ব্যাটিং করতে না পারার জন্য ওয়েস্ট ইন্ডিজ হেরেছে কি না এ প্রশ্নের জবাবে স্যামি বলেন, ‘আমি আগেও বলেছি, আমরা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের ওপর ভরসা করছি না। গেইল এবং স্যামি ছাড়াও আমাদের দলে আরও অনেক ভাল খেলোয়াড় আছে। তবে আজকে (রবিবার) আমরা সেভাবে জ্বলে উঠতে পারিনি। যে কারণে আমরা পজেটিভ রেজাল্ট পাইনি।’ সবশেষে স্যামি বারবার আশার কথা শোনালেন। বললেন, তারা পরের তিন ম্যাচের ব্যাপারে আশাবাদী। অন্তত পরে তিন ম্যাচ খুলনায় তো হচ্ছে না! বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয় ব্যবধান প্রতিপক্ষ ভেন্যু সাল ১৬০ উইন্ডিজ খুলনা ২০১২ ১৪৬ স্কটল্যান্ড ঢাকা ২০০৬ ১৩১ কেনিয়া বগুড়া ২০০৬ বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ রান জুটি প্রতিপক্ষ সাল ১৭৫* রাজিন-হাবিবুল (চতুর্থ) কেনিয়া ২০০৬ ১৭৪ আনামুল-মুশফিক (তৃতীয়) উইন্ডিজ ২০১২ ১৭০ শাহরিয়ার-মেহরাব (১ম) জিম্বাবুয়ে ১৯৯৯ বাংলাদেশ ওয়েস্ট-ইন্ডিজ দলীয় সর্বোচ্চ রান দল ভেন্যু সাল ৩১৪/৫ উইন্ডিজ ঢাকা ১৯৯৯ ২৯৮/৪ উইন্ডিজ ঢাকা ২০১১ ২৯২/৬ বাংলাদেশ খুলনা ২০১২ ২৯২/৪ উইন্ডিজ ঢাকা ১৯৯৯ ব্যক্তিগত সর্বোচ্চ রান ব্যাটসম্যান ভেন্যু সাল ১২২ লেন্ডল সিমন্স ঢাকা ২০১১ ১২০ আনামুল হক খুলনা ২০১২ ১১৭ ব্রায়ান লারা ঢাকা ১৯৯৯