লিউকেমিয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত লতা বেগম বাঁচতে চায়। নোয়াখালী লক্ষ্মীপুর জেলার বাট্রা গ্রামের বাসিন্দা লতা বেগম। তার স্বামী আনোয়ার হোসেন পেশায় বিএফডিসির ডেইলি বেসিস কর্মী। পাঁচ বছর ধরে এই ব্যয়বহুল রোগের চিকিত্সা করাতে ভিটা-বাড়ি বিক্রি করে প্রায় ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন প্রায় নিঃস্ব অবস্থায় আনোয়ার হোসেন তার স্ত্রীকে বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সমাজের হূদয়বান ও বৃত্তবানরা একটু সাহায্য সহযোগিতা করলে দুই সন্তানের মা লতা বেগম আরো অনেক দিন তার সন্তানদের মাঝে বেঁচে থাকতে পারবেন। লতা বেগমকে সাহায্য করতে বিকাশ করুন-০১৭৫৫ ৮৮২৪৪২। অথবা—আনোয়ার হোসেন, একাউন্ট নম্বর-১১৭১১২০০২৫৩৬১, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, কাওরান বাজার শাখা, ঢাকা।