চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল

কাস্টমস ও কোয়ালিটিকে দর্শকদের ধিক্কার

ওশেন শীপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবলে কাস্টমস স্পোর্টস ক্লাব ও কোয়ালিটি স্পোর্টস ক্লাবের মধ্যকার গতকাল রবিবারের খেলাটি ২-২ গোলে ড্র হয়। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে দৃশ্যত দুদলের জিততে চায়নি। সে কারণে গ্যালারীর দর্শকরা উভয় দলের খেলোয়াড়দের ধিক্কার জানায়। দর্শকরা অভিযোগ করেন খেলাটি পাতানো ছিল। কাস্টমস ক্লাবকে খেলার ৫৮ মিনিটে প্রথমে এগিয়ে দেন শামীম (১-০)। ৬৩ মিনিটে কোয়ালিটির জহিরুল গোল পরিশোধ করে (১-১) সমতা আনেন ম্যাচে। ৭২ মিনিটে হাসান গোল করে আবারো এগিয়ে দেন (২-১) কাস্টমস ক্লাবকে। কিন্তু হেসে খেলে বাধাহীনভাবে খেলার অন্তিম মুহূর্তে কোয়ালিটির পক্ষে বাবলু গোল করে (২-২) পুনরায় সমতা আনেন।