মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ২২:০৮
আশরাফ উদ্দিন আহমেদ
বিআইডাব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, নারায়ণগঞ্জ সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা-সদস্য আলহাজ্ব আশরাফ উদ্দিন আহমেদের আজ ৩লা ডিসেম্বর ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে এতিম দুঃস্থদের মধ্যে খাবার বিতরণসহ মরহুমের পল্লবী বাসভবনে কোরান পাঠ এবং মোনাজাতের আয়োজন করা হয়েছে।
কাজী কুলসুম বেগম
সমকালের সহ-সম্পাদক জাকির হোসেন ইমনের মা কাজী কুলসুম বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ সোমবর। এ উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার মুড়াশাতা গ্রামের বাড়িতে আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মোঃ ইউসুফ আলী
আজ ৩রা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী অধ্যাপক মোঃ ইউসুফ আলী’র চতুর্দশ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে মরহুমের দিনাজপুরস্থ নিজ গ্রামের বাড়ীতে দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ হতে তাঁর রুহের মাগফিরাত কামনা করার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।