স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ফ্যাসিবাদী, সমাবেশের অনুমতি না দিলে কঠোর কর্মসূচি: জামায়াত
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ২২:২১
জামায়াতের আজকের সমাবেশ প্রতিহত করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর যে ঘোষণা দিয়েছেন সেটিকে ‘অগণতান্ত্রিক’ ও ‘ফ্যাসিবাদী’ বলে মন্তব্য করেছে দলটি। গতরাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, জামায়াত নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল। শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল করা দলের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার। এখনও সময় আছে, আমরা আশা করি সরকার আমাদের বৈধ গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ সমাবেশের অনুমতি দিয়ে শুভবুদ্ধির পরিচয় দেবে। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।