দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজীব (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। খবর শুনে শুক্রবার সকালে প্রেমিকা আঁখি তারা (১৮) হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে আঁখি হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার চুয়াডাঙ্গা সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রাজীব দর্শনা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মনিরউদ্দিনের ছেলে রাজীব। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আঁখি দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেয়। সে উপজেলার জয়রামপুর কাঁঠালতলার মো. আশাদুলের মেয়ে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজান জানান, প্রেমঘটিত কারণে রাজীব আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত চলছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক আবু হেনা মোহাম্মদ জামাল শুভ শনিবার জানান, মেয়েটি বর্তমানে শঙ্কামুক্ত। তবে কী কারণে মেয়েটি হারপিক খেয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।