গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

কোনো উত্সবের অংশ হিসেবে কিংবা নেহাত কোনো শিশুর আবদার মেটাতে যেয়ে কতসময়ই তো বেলুন ফোলানোর কাজটি আমাদের করতে হয়। আর বেলুন ফোলানোর জন্য সবাই যে মুখের বাতাসের সাহায্য নিয়ে তা ফোলান সেটাও সত্য আর স্বাভাবিক। যদিও নিজের ব্যতিক্রমী কৃতিত্ব দিয়ে এই স্বাভাবিক কাজটিই একটু অন্যভাবে করার দক্ষতা বহুদিন ধরেই দেখিয়ে আসছেন আমেরিকার নাগরিক এবং একাধিক গিনেজ রেকর্ডের অধিকারী আসরিটা ফারম্যান। মুখ নয়, বরং নাকের মাধ্যমে বাতাস দিয়েই বেলুন ফোলান তিনি। আর এ কাজে গোটা দুনিয়ায় তার চাইতে দক্ষ যে কেউ নেই সেটি প্রমাণ করতেই এ বছরের ৭ আগস্ট মাত্র এক ঘণ্টা সময়ের মধ্যে নাকের সাহায্যে ৩২৮টি বেলুন ফুলিয়ে এভাবে বেলুন ফোলানোর নতুন রেকর্ড গড়েন ফারম্যান।