মেধাবী মুখ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ১৯:৪৫
জয় সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
বিশ্লেষণধর্মী পড়াশোনা
মেধাকে প্রসারিত করে
আমি পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। এই ফলাফলের জন্য আমার বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকাই সবেচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি জানতাম যে, প্রত্যেকটা বিষয়ে বিশ্লেষণধর্মী পড়াশোনা মেধাকে প্রসারিত করে। স্যাররা আমাদের বিভিন্ন প্রশ্নোত্তর লিখার নিয়মাবলী শিখিয়েছেন, হাতের লেখা সুন্দর করার কৌশল বলেছেন। কঠিন প্রশ্নোত্তর শেখার কৌশল শিখিয়েছেন। কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে তা ও শিখিয়েছেন স্যাররাই। বাবার সার্বিক দেখাশোনা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। বাবা সন্ধ্যার সময় এসে পড়ার খোঁজ নিতেন। না পারলে বুঝিয়ে দিতেন। প্রতিদিন একটি রুটিন অনুযায়ি পড়লে পরবর্তীতে ভালোফল লাভ করা যায়। আমি পড়ার সাথে সাথে অনেক বেশি লিখি। আমি আমার এ ভালো ফলাফলের জন্য অত্যন্ত আনন্দিত। পড়ালেখার ব্যাপারে কোন সমস্যা হলে অনায়াসেই স্যারদের বলতে পারতাম।
তাঁরা বলতেন, কোন সমস্যা হলে আমাদেরকে বলবে এজন্যে কখনো সংকোচবোধ করবে না। জানতে হলে প্রশ্ন করতে হবে আর তোমরা প্রশ্ন কেবল তখনই করতে পারবে যখন তোমরা পড়বে। পড় এবং লিখ সবাই ভালো করতে পারবে।