শীতবস্ত্র প্রসঙ্গে
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:৩০
বাংলাদেশে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থাত্ পৌষ ও মাঘ মাসে শীত থাকে। গ্রামাঞ্চলে শীত, কুয়াশা ও শিশিরের তীব্রতা বেশি অনুভূত হয়। আমাদের দেশে আমদানিকৃত পুরানো কাপড় ও শীতবস্ত্র ইতিমধ্যে দেশের সব বাজারে চলে গেছে এবং বিক্রি হচ্ছে। বহু লোক রাস্তা ও ঢাকার বঙ্গবাজার থেকে নতুন ও পুরানো কাপড় কম দামে কিনে শীত নিবারণ করে। তবে এই গরম কাপড়ের একটি বড় অংশ প্রতি বছর সীমান্ত পার হয়ে পাশের দেশে চলে যায়। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ থাকবেন।
সৈয়দ সাইফুল করিম, মিরপুর ১, ঢাকা ১২১৬।