যুব হকির করুণ হাল

জাতীয় যুব হকি খেলা হচ্ছে নামকাওয়াস্তে। গোলের ছড়াছড়ি, ওয়াকওভার দিচ্ছে জেলা দল। দলগুলো এতোই দুর্বল যে, ১৪ গোল হজম করেও একটি গোল শোধ করার ক্ষমতা নেই তাদের। দিনে দিনাজপুর জেলা ১৪-০ গোলে মুন্সিগঞ্জ জেলাকে হারিয়েছে। মেহেরুজ্জামান হ্যাটট্রিকসহ সাত গোল করেন। বিকেএসপি ১৩-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ জেলাকে। নওগাঁ জেলা ২-১ গোলে নারায়ণগঞ্জ জেলাকে হারিয়েছে। রংপুরের জেলা মাঠে না আসায় ওয়াকওভার পেয়েছে ঢাকা জেলা দল।