বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে অনশন

বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে রবিবার বিরামপুর ঢাকামোড়ে বীর মুক্তিযোদ্ধা অজিত রায় আমরণ অনশন করেন। দিনভর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত হয়ে তার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। সন্ধ্যায় বিরামপুর জেলা বাস্তবায়ন আন্দোলনের রূপকার প্রবীণ আইনজীবী এ্যাড. মওলা বক্স, নিয়ামত আলী মন্ডল, পৌর মেয়ব আজাদুল ইসলাম আজাদ, বিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লুত্ফর রহমান শাহ, জেলা আওয়ামী লীগ নেতা আলতাফুজ্জামান মিতাসহ উপস্থিত সকলেই জেলা বাস্তবায়ন আন্দোলন বেগবান করার অঙ্গিকার করলে বীর মুক্তিযোদ্ধা অজিত রায় আমরণ অনশন ভাঙ্গেন। এদিকে জেলা বাস্তবায়নের দাবিতে মানব সেবা সংগঠন “নবউদয়” শহরে বিক্ষোভ মিছিল করে।