সেতাবগঞ্জে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

সেতাবগঞ্জ পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের এক কর্মীসভা শনিবার সেতাবগঞ্জ বড় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেতাবগঞ্জ যুবলীগের ফাইম মৃধা, মিজান, নয়ন, জুয়েল, শুভ, রানা, সুজনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। উক্ত সভায় বক্তব্য রাখেন, সেতাবগঞ্জ পৌর সভাপতি মোঃ জাকিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী, দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সেতাবগঞ্জ কলেজের ভিপি মোঃ সফিকুল আলম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ প্রমুখ।