মাকে পুলিশে দিলো ছেলে

টেকেরহাট বন্দরের পূর্ব সরমঙ্গল গ্রামের মাদক বিক্রেতা জাহিনুর বেগম (৫০) কে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে ছেলে কামরুল (২৮)। রবিবার তার দেয়া তথ্যে রাজৈর থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিনুরের বাড়ি থেকে লুকিয়ে রাখা ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মাদক বিক্রির অভিযোগে এ সময় তাকে গ্রেফতার করা হয়।