সাতকানিয়া মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন বৈধ ঘোষণা
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:১৬
চট্টগ্রামের যুগ্ম জেলা জজ আদালতের বিচারক এক রায়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা কমান্ডের ২৬ জুন ২০১০ তারিখের নির্বাচন বৈধ ঘোষণা করেছেন। রায় ঘোষণার পর সাতকানিয়ার মুক্তিযোদ্ধাদের মাঝে আনন্দের জোয়ার বইছে। সূত্রে প্রকাশ, জনৈক নুরুল ইসলাম ও অপর ২ জন বাদী হয়ে নির্বাচন কমিশনার আবদুল আজিজসহ ১৭ জনকে বিবাদী করে যুগ্ম জেলা জজ আদালত, পটিয়া অপর ১১৯/১০ মামলাটি রুজু করেন। পরবর্তীতে উক্ত মোকদ্দমা বদলি হইয়া যুগ্ম জেলা জজ আদালত, সাতকানিয়া অপর ১৪৫/১২ স্বরূপে দোতরফা সূত্রে বিচার নিষ্পত্তি হয়। এর বিচারক মোহাম্মদ মশিউর রহমান বাদী ও বিবাদীর উপস্থাপনকৃত সকল ডকুমেন্ট পর্যালোচনাপূর্বক উক্ত নির্বাচনে জয়লাভকৃত আবুল কালাম ও নুরুল হকের প্যানেলকে বৈধ ঘোষণা করেন।