নানা সমস্যায় মাদারীপুর প্রাথমিক বিদ্যালয়
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:১৬
সদর উপজেলার চরগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে নানা সমস্যা বিরাজ করায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বর্তমানে স্থান সংকুলান সমস্যা প্রকট আকার ধারণ করেছে। জানা যায়, বিদ্যালয়টিতে প্রায় ২৪৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে। বিদ্যালয় ভবনটিতে মাত্র ৩ কক্ষ রয়েছে। ফলে পাকা ভবন পরিত্যক্ত ঘোষণা করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। গভীর ও অগভীর নলকূপ দুটি অনেকদিন থেকে অকেজো। ২টি শৌচাগারের একটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। বিদ্যালয়টিতে বিদ্যুতের ব্যবস্থা নেই। এদিকে ছিলারচর আওলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে দীর্ঘদিনেও বিদ্যুত্ সংযোগ স্থাপন করা হয়নি। সদর উপজেলার এই বিদ্যালয়টিতে দু’শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। মাত্র ৩টি কক্ষ রয়েছে বিদ্যালয়টিতে। গভীর নলকূপ নেই। ২টি শৌচাগারের একটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পুরানো জরাজীর্ণ টিনের স্কুল গৃহটি অপসারণ করা জরুরি হয়ে পড়েছে।