ঈশ্বরদীতে মানববন্ধন

“নারী নির্যাতন না বলি”, “ঘরে বাইরে শান্তি আনি”— এই শ্লোগানকে সামনে নিয়ে ঈশ্বরদী মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ আয়োজনে গতকাল রবিবার ঈশ্বরদী শহরের জিরো পয়েন্ট রেলগেটে নারী নির্যাতন প্রতিরোধে বিশাল মানববন্ধন, র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ঈশ্বরদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা জোবায়দা খাতুনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন নকশী কাঁথার নির্বাহী পরিচালক নারী নেত্রী সাবিনা ইয়াসমিন, রুমানা পারভিন, সালেহা খাতুন, আলেয়া খাতুন, মালেকা বেগম, ব্র্যাক ওয়াশ ম্যানেজার নিশিত বিশ্বাস প্রমুখ।