বগুড়ার শেরপুরে শিক্ষক নেতৃবৃন্দের সাথে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময়

বগুড়ার শেরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা গত রবিবার শেরপুরে এমপি হাবিবুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এম,এম,নিয়াজউদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজা খাতুন শেফালী, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমান উল্লাহ খান,বগুড়া জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, ইউএনও মোহাম্মদ হোসেন, শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত্ কুমার সাহা, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান, শেরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কফিলউদ্দিন,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু গৌরদাস রায় চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহজামাল সিরাজী, টি,এম, গফুর,শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ছায়েদুজ্জামান, শিক্ষক নেতা রঘুনাথ মুখার্জী, অপরেশ বসাক,শফিকুল ইসলাম,আফসার আলী,মাহমুদুর রেজা।