ছাগলনাইয়ায় ক্ষতিগ্রস্তদের
মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:১৮
ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গত রবিবার রাধানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। মোকামিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মুন্সী মোহাব্বত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হক খোন্দকার দুলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলম মজুমদার, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শহীদ সরকার। উল্লেখ্য, গত বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে মোকামিয়া গ্রামের বক্কর ছুপির বাড়িতে ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।