মিয়ানমার থেকে সাজা খেটে ফিরেছে ১২ জেলে

বাংলাদেশি ১২ জন জেলে মিয়ানমারে ৫ মাস জেল খেটে গত রবিবার সন্ধ্যায় দেশে ফিরেছে। তাদেরকে ঐদিনই বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবির একটি প্রতিনিধি দল মিয়ানমারের মংডুতে গিয়ে নাসাকার হাত থেকে এ বাংলাদেশিদের গ্রহণ করেন। মুক্তি পাওয়া জেলেরা হলেন—টেকনাফের কুতুবদিয়াপাড়ার আমির হোসেন, একই এলাকার আবছারউদ্দিন, মোহাম্মদ রফিক, আজিজুল হক, মোহাম্মদ সরওয়ার, আবদুর রহিম, মীর কাশেম, মোহাম্মদ হারুন এবং নীলার উনচিপ্রাংয়ের আবদুল করিম, একই এলাকার আবু ছিদ্দিক, শাহ আলম ও আবদুল্লাহ।