‘যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করবেন না’
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪০
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে পুরোপুুরি স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। গতকাল সোমবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতিমন্ডলীর সভায় গৃহীত প্রস্তাবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ও তাদের কার্যক্রমকে বিতর্কিত না করার জন্য ও সরকারের মন্ত্রীদের প্রতি আহ্বান জানানো হয়। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে আগাম ঘোষণা দিয়ে সরকারের দায়িত্বশীল কয়েকজন মন্ত্রী প্রকারান্তরে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সভাপতিমন্ডলীর সদস্য নাসিরুদ্দীন আহমেদ নাসু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সভাপতিমন্ডলীর সদস্য রাজা মিয়া, আব্দুস সালাম, বহ্নিশিখা জামালী ও শিবলুল বারী রাজু।