বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক জুলফিকার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোষাধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমান সম্প্রতি তাকে নিয়োগ করেন। অধ্যাপক ডা. মো. জুলফিকার ১৯৫৭ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে যুক্তরাজ্যর রয়্যাল কলেজ অব সার্জনস অব গ্লাসগো থেকে এফআরসিএস সম্পন্ন করেন। -প্রেস বিজ্ঞপ্তি